আজ জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ বৈঠকে মেট্রোরেলসহ চলমান অবকাঠামো প্রকল্পের ব্যয় এবং ঋণের সুদের হার কমানোর বিষয়সহ দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনের আয়োজন করা হবে। এই সফরের অংশ হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান জাপানের বহুজাতিক কোম্পানি, উন্নয়ন সংস্থা ও খাত সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক এবং কারখানা পরিদর্শন করবেন।
সরকার আগামী ৫ বছরে জাপান থেকে ১২টি খাতে ১৩ দশমিক ৮ বিলিয়ন ডলারের বিনিয়োগ আনার পরিকল্পনা করছে। সফরের সময় চার থেকে পাঁচটি সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে।
সোমবার, প্রধানমন্ত্রী তারেক রহমান জাপানে পৌঁছানোর পর জাইকা, জেবিসিসিইসি ও জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধি দলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকে বিনিয়োগ, বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ নিয়ে আলোচনা করা হয়।