রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধীদলকে অভিনন্দন জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিরোধীদলকে রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণের জন্য অভিনন্দন জানিয়েছেন।

রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধীদলকে অভিনন্দন জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেওয়ার জন্য জাতীয় সংসদের বিরোধীদলকে অভিনন্দন জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এই নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট। বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদের সংসদকক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়, ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "বিরোধীদলকে অভিনন্দন জানাই। বিদ্যমান সংবিধানকে মেনে সাংবিধানিক প্রক্রিয়ায় রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করেছেন তারা।"

তিনি আরও জানান, বিরোধীদল ও রাষ্ট্রপতি পদে অংশ নেওয়া কর্নেল অলি আহমেদ নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী মন্তব্য করেন, "এটাই গণতন্ত্রের সৌন্দর্য।"

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "বিদ্যমান সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হলে নির্ধারিত সময়ে রাষ্ট্রপতির জন্য নির্বাচনের যে আইন আছে, সেই অনুযায়ী নির্বাচন কমিশন (ইসি) তফসিল ঘোষণা করেন।"

তিনি উল্লেখ করেন, "বিরোধীদল সাংবিধানিক প্রক্রিয়াকে এবং সংবিধানকে স্বীকৃতি জানিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছে। এটাই গণতন্ত্রের জয়যাত্রা।"

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "যদি সত্যিই বিদ্যমান অবস্থা মেনে নিয়ে বিরোধীদল সাংবিধানিক প্রক্রিয়ায় রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করে থাকে, তাহলে তা সাংবিধানিকভাবে ঠিক।"

বিজ্ঞাপন