শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

এনসিপির তিন দাবিতে ৩০ অক্টোবর গণবিক্ষোভের ঘোষণা

এনসিপি আগামী ৩০ অক্টোবর শাহবাগে গণবিক্ষোভের ঘোষণা দিয়েছে, দাবি স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগ।

এনসিপির তিন দাবিতে ৩০ অক্টোবর গণবিক্ষোভের ঘোষণা

বিএনপি সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর পদত্যাগসহ তিন দফা দাবিতে আগামী ৩০ অক্টোবর রাজধানীর শাহবাগে গণবিক্ষোভের ঘোষণা দিয়েছে এনসিপি।

এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে রাজধানীর কারওয়ানবাজারে অনুষ্ঠিত এক লিফলেট বিতরণ কর্মসূচিতে এ ঘোষণা দেন।

তিনি জানান, স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগের পাশাপাশি দাবি করা হয়েছে সংবিধান সংস্কার পরিষদ গঠন এবং সাইবার আইনসহ কর্তৃত্ববাদী আইন বাতিলের।

নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, বর্তমান সরকার আওয়ামী লীগ ও ভারতের সঙ্গে সমঝোতা করে রাষ্ট্র পরিচালনা করছে। তিনি বলেন, "জনগণের সমস্যা বেড়েছে, অথচ সমাধানে সরকারের কার্যকর উদ্যোগ নেই।"

এ সময় এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী সরকারের বিরুদ্ধে আরও অভিযোগ তুলে বলেন, বিএনপি সরকারকে জবাবদিহিতার আওতায় আনা যাচ্ছে না।

বিজ্ঞাপন