শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

জাতীয় নাগরিক পার্টির কমিটি পুনর্গঠন সম্পন্ন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কমিটি পুনর্গঠন সম্পন্ন হয়েছে।

জাতীয় নাগরিক পার্টির কমিটি পুনর্গঠন সম্পন্ন

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের কমিটি পুনর্গঠন করেছে। শুক্রবার (২৩ অক্টোবর) ফেইসবুক পোস্টের মাধ্যমে পুনর্গঠিত কমিটি প্রকাশ করা হয়।

নতুন কমিটিতে আহ্বায়ক পদে নাহিদ ইসলাম এবং সদস্য সচিব হিসেবে আখতার হোসেন বহাল রয়েছেন। সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে নাসীরুদ্দীন পাটওয়ারী ও হাসনাত আবদুল্লাহকে নিয়োগ দেওয়া হয়েছে।

সিনিয়র যুগ্ম সদস্য সচিব পদে দায়িত্ব পেয়েছেন সারজিস আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। পূর্ববর্তী কমিটিতে নাসীরুদ্দীন পাটওয়ারী মুখ্য সমন্বয়ক, হাসনাত আবদুল্লাহ দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এবং সারজিস আলম উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক হিসেবে কাজ করছিলেন।

আসিফ মাহমুদ দলের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছিলেন। নতুন কমিটি গঠনের মাধ্যমে এনসিপি তাদের কার্যক্রম নতুন করে শুরু করার প্রস্তুতি নিচ্ছে।

বিজ্ঞাপন