শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

কওমি ঘরানার সাত দলের নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম গঠন

কওমি ঘরানার সাতটি ইসলামি রাজনৈতিক দল নিয়ে নতুন প্ল্যাটফর্ম গঠন করা হয়েছে।

কওমি ঘরানার সাত দলের নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম গঠন

হেফাজতে ইসলামের নেতৃত্বে কওমি ঘরানার সাতটি ইসলামি রাজনৈতিক দল নিয়ে গঠিত হয়েছে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম সমমনা ইসলামী দল। বৃহস্পতিবার রাজধানীর খিলগাঁওয়ে এক বৈঠক শেষে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

নতুন এই প্ল্যাটফর্মে অন্তর্ভুক্ত রয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, ইসলামী ঐক্যজোট, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন ও বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি।

খিলগাঁওয়ের মাখযানুল উলূম মাদ্রাসায় অনুষ্ঠিত বৈঠক শেষে হেফাজতে ইসলামের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান জানান, অভিন্ন প্ল্যাটফর্মে একসঙ্গে কাজ করতে একমত হয়েছেন নেতারা।

তিনি আরও জানান, অন্যান্য রাজনৈতিক জোটে থাকা দলগুলোও নতুন এই ঐক্যপ্রক্রিয়ায় যুক্ত হওয়ার বিষয়ে সম্মত হয়েছে।

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ঐক্যবদ্ধভাবে অংশ নেওয়ার লক্ষ্যে দলগুলোর এই ঐক্যপ্রক্রিয়া গঠিত হয়েছে। আগামী ৫ ডিসেম্বর সাত দলের পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।

বিজ্ঞাপন