বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আব্দুল মঈন খান অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল (২১ অক্টোবর) রাতে ঢাকার এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) তাকে ভর্তি করা হয়।
ড. মঈন খান বুকে তীব্র ব্যথা অনুভব করায় চিকিৎসকদের পরামর্শে হাসপাতালে ভর্তি হন। তার শারীরিক অবস্থার বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে চিকিৎসকরা চেষ্টা করছেন।
আজ (২২ অক্টোবর) তাকে দেখতে হাসপাতালে যান বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি হাসপাতালের চিকিৎসকদের কাছ থেকে ড. মঈন খানের শারীরিক অবস্থার সার্বিক খোঁজখবর নেন।