শনিবার, ২২ আগস্ট, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

মন্ত্রিসভায় যুক্ত হচ্ছে চার নতুন সদস্য, শপথ হবে রাতে

মন্ত্রিসভায় চার নতুন সদস্য যুক্ত হচ্ছে, শপথ হবে শুক্রবার রাতে।

মন্ত্রিসভায় যুক্ত হচ্ছে চার নতুন সদস্য, শপথ হবে রাতে

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় নতুন করে চারজন সদস্য যুক্ত হতে যাচ্ছেন। শুক্রবার রাতে বঙ্গভবনের দরবার হলে তাদের শপথ পড়াবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

নতুন মন্ত্রিসভায় যুক্ত হতে যাওয়া সদস্যদের মধ্যে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবান থেকে নির্বাচিত সংসদ সদস্য সাচিং প্রু জেরী এবং গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন।

মন্ত্রিপরিষদ বিভাগের সূত্রে জানা গেছে, নতুন চার সদস্যের পাশাপাশি মন্ত্রিসভায় আরও কিছু রদবদল হতে পারে। সম্ভাব্য পরিবর্তনের তালিকায় রয়েছে বিমান, কৃষি, খাদ্য, বিদ্যুৎ ও জ্বালানি, স্থানীয় সরকার এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

এদিকে, রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানের জন্য বঙ্গভবনের দরবার হল প্রস্তুত বলে জানিয়েছেন রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম। তিনি জানান, মন্ত্রিপরিষদ বিভাগ এই শপথ অনুষ্ঠান পরিচালনা করছে।

বিজ্ঞাপন