নতুন রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাবেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতিকে শপথ পড়ানোর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
আইন মন্ত্রণালয়ের মতামত অনুযায়ী, নতুন রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাতে ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের উপর কোনো সাংবিধানিক বাধা নেই। মন্ত্রিপরিষদ বিভাগ আইন মন্ত্রণালয়ের কাছে জানতে চেয়েছিল, বর্তমান ডেপুটি স্পিকার ভারপ্রাপ্ত স্পিকারের দায়িত্ব পালন করছেন।
আইন মন্ত্রণালয় জানায়, বর্তমান স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। তাই, সংবিধানের ৭৪(৩) অনুচ্ছেদের বিধান অনুসারে স্পিকারের যাবতীয় দায়িত্ব ডেপুটি স্পিকার পালন করছেন।
আইন মন্ত্রণালয়ের মতামতে বলা হয়, বর্তমান প্রেক্ষাপটে ডেপুটি স্পিকার সাংবিধানিকভাবে নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথ পাঠ করানোর জন্য যথাযথ কর্তৃপক্ষ।