শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী প্রকাশিত হয়েছে।

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী

আজ ২১ নভেম্বর, সশস্ত্র বাহিনী দিবস। এ দিনটি উপলক্ষে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রধানমন্ত্রী তারেক রহমান আলাদা বাণী দিয়েছেন।

রাষ্ট্রপতি তাঁর বাণীতে বলেন, "দেশপ্রেম ও পেশাদারত্বই সশস্ত্র বাহিনীর প্রকৃত শক্তি।" প্রধানমন্ত্রী তার বাণীতে উল্লেখ করেন, "২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসের এক অবিস্মরণীয় অধ্যায়।"

দিবসটি উপলক্ষে, সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। এ সময় একাত্তরের স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি সম্মান প্রদর্শন করা হয়।

এরপর সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানরা নিজ নিজ বাহিনীর পক্ষে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করবেন।

এছাড়া, সশস্ত্র বাহিনী বিভাগে প্রধানমন্ত্রী এবং বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বাহিনী প্রধানরা।

দিবসটি উপলক্ষে প্রধানমন্ত্রী ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও উত্তরাধিকারীদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন।

বিজ্ঞাপন