বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট ৩৪৯ সংসদ সদস্যের, ফল ঘোষণা বৃহস্পতিবার

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট ৩৪৯ সংসদ সদস্যের, ফল ঘোষণা হবে বৃহস্পতিবার।

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট ৩৪৯ সংসদ সদস্যের, ফল ঘোষণা বৃহস্পতিবার

রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে কোনো প্রার্থীই প্রার্থিতা প্রত্যাহার করেননি। ফলে নির্বাচনে চূড়ান্ত দুই প্রার্থী হিসেবে বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ১১ দলীয় ঐক্যের অলি আহমদ নির্বাচিত হয়েছেন।

আগামী বৃহস্পতিবার দুপুরে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেবেন ৩৪৯ জন সংসদ সদস্য। নির্বাচন কমিশনের (ইসি) সচিব মঙ্গলবার এই তথ্য জানিয়েছেন। আজ ছিল রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন এবং কোনো প্রার্থী মনোনয়ন প্রত্যাহার না করায় ৩৫ বছর পর ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে।

১৯৯১ সালের রাষ্ট্রপতি আইন অনুযায়ী ভোট হবে প্রকাশ্যে। জাতীয় সংসদ ভবনে বৃহস্পতিবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ হবে। ভোটাররা ব্যালটে নাম ও স্বাক্ষর দেবেন।

ইসি সচিব আখতার আহমেদ জানান, নির্বাচনের কাজে ইসির ২০ জন সহায়ক কর্মকর্তা থাকবেন। রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালটের রং হবে সাদা-কালো। বৈধ এবং অবৈধ ভোট গণনা শেষে বৃহস্পতিবারই প্রাথমিক ফলাফল ঘোষণা করবেন নির্বাচনি কর্মকর্তা।

৩৫ বছর পর হতে যাওয়া রাষ্ট্রপতি ভোট নিয়ে সব মহলেই কৌতুহল দেখা দিয়েছে। ভোটের প্রাথমিক ফল ঘোষণা শেষে বৃহস্পতিবারই গেজেট প্রকাশ করবে ইসি।

বিজ্ঞাপন