শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

রোহিঙ্গা সংকট: অর্থনীতিতে চাপের পাশাপাশি অপরাধেরও দায়

রোহিঙ্গা সংকট দেশের অর্থনীতিতে চাপ সৃষ্টি করছে, মন্তব্য সেনাপ্রধান।

রোহিঙ্গা সংকট: অর্থনীতিতে চাপের পাশাপাশি অপরাধেরও দায়

রোহিঙ্গারা দেশের অর্থনীতির ওপর বড় ধরনের চাপ তৈরি করছে বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। আজ বৃহস্পতিবার মিরপুর সেনানিবাসের ন্যাশনাল ডিফেন্স কলেজে তিন সপ্তাহব্যাপী ক্যাপস্টোন কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, রোহিঙ্গা সংকট দেশের পরিবেশ ও অর্থনীতির ওপর গুরুতর চাপ সৃষ্টি করছে। তিনি জানান, এই সংকটের কারণে মাদক পাচার এবং চোরাচালানসহ নানা ধরনের অপরাধের সঙ্গে রোহিঙ্গারা জড়িত রয়েছে।

অনুষ্ঠানে ৩৭ জন ফেলোর হাতে সনদপত্র তুলে দেন সেনাপ্রধান। ফেলোদের মধ্যে সংসদ সদস্য, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সামরিক কর্মকর্তা, চিকিৎসক, সরকারি ও বেসরকারি সংস্থার সিনিয়র প্রতিনিধি, কূটনীতিক, সাংবাদিক এবং কর্পোরেট প্রতিনিধি উপস্থিত ছিলেন।

কোর্সে অংশগ্রহণকারীরা সীমান্ত সমস্যা, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বিভিন্ন ইস্যু, পার্বত্য চট্টগ্রামের সমস্যা ইত্যাদি বিষয়ে অভিজ্ঞতা ও বিশেষজ্ঞ জ্ঞান বিনিময় করেছেন। সেনাপ্রধান জানান, এর ফলে তারা নিজেদের কর্মক্ষেত্রে আরও সমৃদ্ধ হয়ে দেশের সমস্যাগুলো সমাধানে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে সক্ষম হবেন।

রোহিঙ্গা সংকটকে টাইম বোমার সঙ্গে তুলনা করে মৌলভীবাজার–৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমান বলেন, এই সংকট প্রকট আকার ধারণ করেছে এবং যেকোনো সময় নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।

বিজ্ঞাপন