শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

রুহুল কবির রিজভী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব নিযুক্ত

রুহুল কবির রিজভী বিএনপির নতুন ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে নিযুক্ত হয়েছেন।

রুহুল কবির রিজভী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব নিযুক্ত

ক্ষমতাসীন বিএনপির নতুন ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্ব নিয়েছেন রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার (২০ আগস্ট) দলের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপির গঠনতন্ত্রের ৭। খ)৬) ধারা অনুযায়ী রিজভীকে এই পদে মনোনীত করা হয়েছে এবং এটি অবিলম্বে কার্যকর হবে। তিনি মির্জা ফখরুল ইসলামের উত্তরসূরি হিসেবে দায়িত্ব পালন করবেন, যিনি সম্প্রতি রাষ্ট্রপতি নির্বাচনে দলের প্রার্থী হিসেবে নিজের নাম ঘোষণা করেন এবং মহাসচিব পদ থেকে সরে দাঁড়ান।

গত ১৩ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের জন্য মির্জা ফখরুলের নাম ঘোষণা করার পর থেকেই দলের মহাসচিব পদ শূন্য ছিল। এ অবস্থায় রিজভীকে ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে নিয়োগের গুঞ্জন শোনা যাচ্ছিল।

আজ রাষ্ট্রপতি নির্বাচনের ফল ঘোষণার পর বিএনপির পক্ষ থেকে রিজভীর নিয়োগ নিশ্চিত করা হয়। এর আগে ১৫ আগস্ট জাতীয় স্থায়ী কমিটিতে নতুন চার নেতাকে অন্তর্ভুক্ত করা হয়, যার মধ্যে রিজভীও রয়েছেন। অন্যান্য নতুন সদস্যরা হচ্ছেন আমান উল্লাহ আমান, ফরহাদ হালিম এবং মো. ইসমাইল জবিউল্লাহ।

বিজ্ঞাপন