বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
সুদান-মিশর সীমান্তে স্বর্ণখনিতে বিমান হামলায় ৭২ শ্রমিক নিহত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১৩৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু রিয়াদ বিমানবন্দরে হামলা, নিহত ১; আহত ১১ রিয়াদ বিমানবন্দরে হামলায় ২৪ বাংলাদেশি আহত, দুই নিহত রিয়াদের বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ, আগুন প্যাসেঞ্জার টার্মিনালে সৌদি বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১০৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হুতিদের হামলায় সৌদি বিমানবন্দরে নিহত ১২, যুদ্ধের আশঙ্কা রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় জাতিসংঘ মহাসচিবের গভীর উদ্বেগ
রাজনীতি

ড. ইউনূসকে হেনস্তার দায় খলিলুর রহমানের: নাহিদ ইসলাম

ড. ইউনূসকে হেনস্তার দায় খলিলুর রহমানের নিতে হবে বলে মন্তব্য করেছেন নাহিদ ইসলাম।

ড. ইউনূসকে হেনস্তার দায় খলিলুর রহমানের: নাহিদ ইসলাম

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বিমানবন্দরে ডক্টর মুহাম্মদ ইউনূসকে হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে নিতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম। মঙ্গলবার মাদারীপুরে জেলা এনসিপির সভায় তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী দেশে আমাদের নিরাপত্তা দিতে পারেন না। আর যিনি পররাষ্ট্রমন্ত্রী, তিনি বিদেশে আমাদের নিরাপত্তা দিতে পারেন না।’ তিনি আরও বলেন, ‘যেই আমেরিকার সাথে খলিলুর রহমান এত চুক্তি করালেন, সেই আমেরিকাতে ডক্টর ইউনূসকে হেনস্তা করা হলো। এটা অবশ্যই খলিলুর রহমানের ব্যর্থতা এবং এর দায় তাকে নিতে হবে।’

এনসিপি নেতা এই ঘটনার নিন্দা জানিয়ে বলেন, ‘ডক্টর মুহাম্মদ ইউনূসকে নিউইয়র্কে হেনস্তা করেছে পতিত ফ্যাসিস্ট শক্তি। সরকার এ বিষয়ে কোনো ব্যবস্থা নেয়নি।’

নাহিদ ইসলাম দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘দেশের অর্থনীতির উপরে কেউ আর আস্থা রাখতে পারছে না। দেশে কোনো বিনিয়োগ আসছে না। উদ্যোক্তারা বিনিয়োগ করতে পারছে না চাঁদাবাজির কারণে।’

মাদারীপুরের দারিদ্র্যের হার সম্পর্কে তিনি বলেন, ‘এখনো ৫৪ শতাংশ দারিদ্র্যের হার রয়েছে এবং শিক্ষার হার ৫০ শতাংশেরও কম।’ তিনি অভিযোগ করেন, ‘মাদারীপুরের জনগণের জন্য স্বৈরাচারী সরকারের নেতা কিছুই করেননি।’

বিজ্ঞাপন