বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
সুদান-মিশর সীমান্তে স্বর্ণখনিতে বিমান হামলায় ৭২ শ্রমিক নিহত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১৩৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু রিয়াদ বিমানবন্দরে হামলা, নিহত ১; আহত ১১ রিয়াদ বিমানবন্দরে হামলায় ২৪ বাংলাদেশি আহত, দুই নিহত রিয়াদের বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ, আগুন প্যাসেঞ্জার টার্মিনালে সৌদি বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১০৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হুতিদের হামলায় সৌদি বিমানবন্দরে নিহত ১২, যুদ্ধের আশঙ্কা রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় জাতিসংঘ মহাসচিবের গভীর উদ্বেগ
রাজনীতি

বিএনপির জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকারের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

বিএনপির জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকারের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বিএনপির জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকারের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধান সংশোধন জাতির প্রতি অঙ্গীকার উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, "যেভাবে জুলাই সনদে স্বাক্ষর করেছে বিএনপি, সেভাবেই বাস্তবায়ন হবে।" মঙ্গলবার (১৩ অক্টোবর) সংবিধান সংশোধন কমিটির সভা শেষে তিনি এই মন্তব্য করেন।

সালাহউদ্দিন আহমদ জানান, প্রয়োজন হলে জুলাই সনদের বাইরেও অন্যান্য কিছু বিষয় অন্তর্ভুক্ত করা হবে। তিনি বলেন, "গণতান্ত্রিক প্রক্রিয়া বজায় রাখতে সরকারী দলের আন্তরিকতার অভাব নেই।"

মন্ত্রী আরও জানান, বিরোধী দল যদি সভায় অংশগ্রহণ না করে, তবুও জুলাই সনদ বাস্তবায়ন করা হবে। তিনি বলেন, "বিরোধী দল না আসলে বিতর্ক করার সুযোগ থাকবে, তবে তারা তাদের অঙ্গীকার না রাখলে জাতি দেখবে।"

এসময় তিনি আশা প্রকাশ করেন যে বিরোধী দল সংবিধান সংশোধন সংক্রান্ত বিশেষ কমিটিতে আসবে এবং তাদের অংশগ্রহণ নিশ্চিত হবে।

বিজ্ঞাপন