রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
মিয়ানমারে স্কুলে জান্তা বাহিনীর বিমান হামলায় ৩০ জন নিহত মিয়ানমারে বিয়ের অনুষ্ঠানে বিমান হামলায় নিহত ৬, আহত অনেকে আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ৭ শিক্ষার্থী নিহত, ৯৯ আহত আফগানিস্তানে স্কুলের পাশে বিস্ফোরণে ৭ শিক্ষার্থী নিহত, আহত ৯৯ পেরু-ইকুয়েডরে এল নিনোর কারণে ব্যাপক বৃষ্টিপাত ও বন্যা গাজায় ইসরায়েলি হামলায় মেডিসিনস স্যানস ফ্রন্টিয়ার্সের ২ কর্মী নিহত রাজধানীতে আবাসিক হোটেলের ম্যানেজারকে হত্যা গাজায় ইসরায়েলি হামলায় ১৬ ফিলিস্তিনি নিহত গাজায় ইসরায়েলি হামলায় নিহত শিক্ষাবিভাগের কর্মকর্তা ও সাতজন গাজায় ইসরায়েলের হামলায় ২৪ ঘণ্টায় ১৬ ফিলিস্তিনি নিহত
রাজনীতি

ড. ইউনূসকে হেনস্থা: যুক্তরাষ্ট্রের সাথে যোগাযোগ করেছে সরকার

ড. ইউনূসকে হেনস্থার ঘটনায় সরকারের নিন্দা, আইনি ব্যবস্থা নিতে যুক্তরাষ্ট্রের সাথে যোগাযোগ।

ড. ইউনূসকে হেনস্থা: যুক্তরাষ্ট্রের সাথে যোগাযোগ করেছে সরকার

সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্থার ঘটনায় সরকারের পক্ষ থেকে নিন্দা জানানো হয়েছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির মঙ্গলবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে এ মন্তব্য করেন।

প্রতিমন্ত্রী জানান, ড. ইউনূস ভিভিআইপি প্রটোকল পান, তবে তার ব্যক্তিগত সফরের কারণে সব সময় সেই সুবিধা দেওয়া সম্ভব হয় না। তিনি বলেন, সাবেক প্রধান উপদেষ্টাকে বিদেশ সফরের আগে সরকারকে জানালে প্রোটোকল পাওয়ার কথা।

ড. ইউনূসের যুক্তরাষ্ট্র সফরের বিষয়ে সরকারকে জানানো হয়েছিল কিনা, তা এখনও নিশ্চিত নয়। তবে, হুমায়ুন কবির জানান, সাবেক প্রধান উপদেষ্টাকে লাঞ্ছিত করার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে যুক্তরাষ্ট্রের সাথে যোগাযোগ করা হয়েছে।

তিনি বলেন, ভিডিও দেখে দোষী ব্যক্তিদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা নিতে বলা হয়েছে। এই ঘটনায় দেশের সম্মানও ক্ষুণ্ণ হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

হুমায়ুন কবির উল্লেখ করেন, এ ধরনের ঘটনা সন্ত্রাসীদের পক্ষ থেকেই ঘটানো সম্ভব এবং এটি শুধু একজন ব্যক্তির নয়, গোটা দেশের জন্য অসম্মানজনক।

বিজ্ঞাপন