মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

নাগরিকত্ব ইস্যুতে গণমাধ্যমের সমালোচনা পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

নাগরিকত্ব ইস্যুতে গণমাধ্যমের সমালোচনা করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

নাগরিকত্ব ইস্যুতে গণমাধ্যমের সমালোচনা পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

নবনিযুক্ত পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, ব্রিটিশ ও দ্বৈত নাগরিকত্ব নিয়ে যেসব গণমাধ্যম সংবাদ প্রকাশ করেছে, তারা বাংলাদেশের ভালো চায় না। তিনি সোমবার (২৪ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন।

হুমায়ুন কবির নিজেকে বাংলাদেশের নাগরিক উল্লেখ করে বলেন, "যারা দেশের পক্ষে জোরালো অবস্থান নেয়, তাদের নিয়ে একসাথে কাজ করবেন।" তিনি জানান, সরকারের লক্ষ্য হলো দ্বিপাক্ষিক ও বহুপক্ষীয় সম্পর্ক এবং বর্হিবিশ্বের সাথে যোগাযোগ বাড়ানো।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যক্রম এগিয়ে নিতে ৬ মাসের একটি কৌশলগত পরিকল্পনা তৈরি করা হয়েছে। তিনি জানান, মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে যুক্ত হতে আগ্রহী বাংলাদেশ এবং এ লক্ষ্যে কাজ চলছে।

বিজ্ঞাপন