সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

বন্দী বিনিময় চুক্তির আওতায় ফিরবে শেখ হাসিনা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির আওতায় ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

বন্দী বিনিময় চুক্তির আওতায় ফিরবে শেখ হাসিনা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানিয়েছেন, শেখ হাসিনাকে পাসপোর্টের মাধ্যমে দেশে ফিরিয়ে আনা হবে না। তাকে বন্দী বিনিময় চুক্তির আওতায় ফিরিয়ে আনা হবে।

৯ নভেম্বর, সোমবার, পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে তিনি বলেন, "শেখ হাসিনার পাসপোর্ট নবায়নের আবেদন হাস্যকর। তিনি একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি।"

প্রতিমন্ত্রী আরও বলেন, "একজন সাজাপ্রাপ্ত আসামি, হত্যাকারী, পাসপোর্টের জন্য আবেদন করতে পারে না।" তিনি উল্লেখ করেন যে, শেখ হাসিনা যদি দেশে ফিরতে চান, তাহলে ভারতের সঙ্গে বিদ্যমান বন্দী বিনিময় চুক্তির আওতায় ফিরতে হবে।

হুমায়ুন কবির বলেন, "বাংলাদেশ পরিষ্কার করে ভারতকে জানিয়েছে, বন্দী বিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত পাঠাতে হবে।" তিনি প্রশ্ন তোলেন, "কেবল টাকার জন্য কোনো ল ফার্ম যদি তার হয়ে কাজ করে, তাদের নৈতিক অবস্থান কোথায়?"

প্রতিমন্ত্রী বলেন, "শেখ হাসিনা ও তার পরিবারের সবাই পলাতক। দণ্ডপ্রাপ্ত আসামিকে যেভাবে হ্যান্ডওভার চাই আমরা, শেখ হাসিনাকেও সেভাবে হ্যান্ডওভার চাই।"

বিজ্ঞাপন