মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

মক্কা চুক্তিতে বাংলাদেশের আগ্রহ প্রকাশ করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মক্কা চুক্তিতে বাংলাদেশের আগ্রহের কথা জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

মক্কা চুক্তিতে বাংলাদেশের আগ্রহ প্রকাশ করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির আজ সোমবার মক্কা চুক্তি সম্পর্কে সাংবাদিকদের বিস্তারিত তথ্য জানিয়েছেন। তিনি জানান, সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে মক্কা ডিফেন্স প্যাক্টে বাংলাদেশের আগ্রহ রয়েছে।

ব্রিফিং চলাকালে তিনি বলেন, "বিভিন্ন মুসলিম দেশ ও আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে বাংলাদেশের সম্পৃক্ততা বাড়ানোর জন্য কাজ করবো।" মক্কা ডিফেন্স প্যাক্টে ইসলামিক দেশগুলোর সম্ভাব্য নিরাপত্তা সহযোগিতা প্রসঙ্গে তিনি মন্তব্য করেন, "মক্কা চুক্তির বিষয়টি ইতিবাচকভাবে দেখা হচ্ছে এবং এতে ঢাকার আগ্রহও আছে।"

এছাড়া, ব্রিটিশ নাগরিকত্বের বিষয়েও তিনি সাংবাদিকদের বলেন, "আমি বাংলাদেশের নাগরিক, এ নিয়ে যেসব মিডিয়া সমালোচনা করে তারা দেশের ভালো চায় না।"

বিজ্ঞাপন