মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

স্থানীয় সরকার মন্ত্রী ড. আব্দুল মঈন খানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসনের সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আব্দুল মঈন খানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসনের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিদ্যমান সম্পর্ককে আরও গভীর করার লক্ষ্যে আলোচনা করা হয়।

সোমবার (২৪ আগস্ট) বৈঠক শেষে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম সাংবাদিকদের বলেন, সৌজন্য সাক্ষাৎ হলেও উভয় দেশের দ্বিপক্ষীয় নীতি ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

প্রতিমন্ত্রী জানান, বিশেষ করে বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে পিপিপি মডেলে মার্কিন বিনিয়োগের আহ্বান জানানো হয়েছে। এসব খাতের মধ্যে রয়েছে বর্জ্য ব্যবস্থাপনা, নবায়নযোগ্য জ্বালানি এবং পানি সরবরাহের মতো আধুনিক প্রযুক্তি।

এছাড়া, রাষ্ট্রদূত সরকারের নির্বাচনী ইস্তেহারের বাইরে প্রাথমিক শিক্ষার্থীদের বিনামূল্যে পোশাক, ব্যাগ ও শিক্ষা সামগ্রী বিতরণের মতো জনকল্যাণমুখী কর্মকাণ্ডের প্রশংসা করেছেন বলেও জানান তিনি।

বিজ্ঞাপন