আগারগাঁওয়ের পুরাতন বাণিজ্য মেলা মাঠে সচিবালয় স্থানান্তরের বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের জানিয়েছেন, আগামী মন্ত্রিসভার বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে।
আজ মঙ্গলবার সচিবালয়ে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের আয়োজিত লটারির মাধ্যমে বদলি কার্যক্রম সম্পন্ন হয়েছে। মন্ত্রী বলেন, বদলি বাণিজ্যের কারণে যোগ্য কর্মকর্তারা সঠিক পদায়ন থেকে বঞ্চিত হতেন।
লটারি চালুর ফলে সেই বৈষম্য দূর হয়েছে বলেও দাবি করেন তিনি। এ পর্যন্ত মোট ১ হাজার ৪৩০ জন প্রকৌশলীকে লটারির মাধ্যমে স্বচ্ছতার সঙ্গে বদলি ও পদায়ন করা হয়েছে।
মন্ত্রী জানান, স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে বালিশকাণ্ডের দুর্নাম ঘোচাতে চায় তাঁর মন্ত্রণালয়।