বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ঘনিষ্ঠ ব্যক্তিরা ঋণের নামে লুটপাট করছে। আজ মঙ্গলবার রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, তরুণদের উপস্থিতির কারণে দেশ আবার উঠে দাঁড়িয়েছে। তবে আর্থিক খাতসহ বিভিন্ন ক্ষেত্রে চরম অব্যবস্থাপনার কারণে সরকারের হাল ধরতে হয়েছে। তিনি উল্লেখ করেন, আওয়ামী ঘনিষ্ঠ ব্যক্তিরা ঋণের নামে লুটপাট করেছে, যার ফলে সরকারকে সমস্যার মুখোমুখি হতে হচ্ছে।
তিনি আরও বলেন, সরকারের আন্তরিকতা রয়েছে বলেই তারা সকল সংকট কাটিয়ে উঠতে সক্ষম হচ্ছে। রিজভী দাবি করেন, নীলনকশা ও বোমাবাজি করে ফ্যাসিস্ট সরকারের লোকজন দেশকে অকার্যকর করার চেষ্টা করছে।
দুর্গাপূজাকে কেন্দ্র করে ষড়যন্ত্রের বিষয়ে সতর্কতা জারি করে রিজভী বলেন, এই ষড়যন্ত্র রুখে দিতে সকলকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।