দুর্গাপূজার সময় প্রতিটি পূজামণ্ডপে ২৪ ঘণ্টা পালাক্রমে স্বেচ্ছাসেবক হিসেবে পাহারা দেবেন বিএনপির নেতাকর্মীরা। এই তথ্য জানিয়েছেন দলটির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির পর্যবেক্ষণ দলের সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে তিনি বলেন, পূজা উপলক্ষে বিভিন্ন ধরনের হুমকি প্রতিহত করতে প্রশাসন সর্বোচ্চ সহযোগিতা করবে বিএনপি।
খায়রুল কবির খোকন আরও জানান, ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক থাকতে নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে। তিনি উল্লেখ করেন, পূজাকে কেন্দ্র করে গুজব বা এআই কনটেন্ট নিয়ে দেশবাসীর প্রতি সতর্ক থাকার আহ্বানও জানান।