মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
সুদান-মিশর সীমান্তে স্বর্ণখনিতে বিমান হামলায় ৭২ শ্রমিক নিহত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১৩৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু রিয়াদ বিমানবন্দরে হামলা, নিহত ১; আহত ১১ রিয়াদ বিমানবন্দরে হামলায় ২৪ বাংলাদেশি আহত, দুই নিহত রিয়াদের বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ, আগুন প্যাসেঞ্জার টার্মিনালে সৌদি বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১০৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হুতিদের হামলায় সৌদি বিমানবন্দরে নিহত ১২, যুদ্ধের আশঙ্কা রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় জাতিসংঘ মহাসচিবের গভীর উদ্বেগ
রাজনীতি

দিলীপ ঘোষের দাবি: সিজেপির আন্দোলনে বিদেশী শক্তির হাত

দিলীপ ঘোষের অভিযোগ, সিজেপির আন্দোলনে বিদেশী শক্তির হাত রয়েছে।

দিলীপ ঘোষের দাবি: সিজেপির আন্দোলনে বিদেশী শক্তির হাত

পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ও গ্রামোন্নয়নমন্ত্রী দিলীপ ঘোষ বলেছেন, ককরোচ জনতা পার্টি (সিজেপি) এর আন্দোলন অন্তর্ঘাতমূলক এবং এর পেছনে বিদেশী শক্তির ইন্ধন রয়েছে।

১২ অক্টোবর সন্ধ্যায় উত্তর চব্বিশ পরগনা জেলার হাবড়ায় দুর্গাপূজার উদ্বোধনকালে তিনি এই মন্তব্য করেন। মন্ত্রী বলেন, বাংলাদেশের মন্ত্রীদের ফেসবুক পোস্ট দেখলেই বোঝা যাবে সিজেপির আন্দোলনের পেছনে কারা রয়েছে।

তিনি আরও বলেন, 'আমরা তো বলেইছি। এখন অনেকে বলতে আরম্ভ করেছেন, প্রশ্নও তুলছেন। তো সেটা প্রমাণ হয়ে যাচ্ছে যে এদের উৎসাহটা কোথা থেকে আসে, কেন আসে।'

সাংবাদিকদের প্রশ্নের জবাবে দিলীপ ঘোষ বলেন, আন্দোলন কিছুদিন চলবে এবং এটি পুজার আগে পর্যন্ত একটি গা ঘামানোর প্রচেষ্টা। তিনি দাবি করেন, আসন্ন নির্বাচনের কারণে সিজেপি নেতারা মিডিয়ায় নিজেদের অবস্থান বজায় রাখতে চাইছেন।

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের অপসারণ এবং ভোটার তালিকায় সংশোধন প্রক্রিয়া বাতিলের দাবিতে সম্প্রতি দিল্লি সহ বিভিন্ন শহরে আন্দোলন চলছে। এই আন্দোলনের পেছনে বাংলাদেশের যোগ থাকার দাবি তুলে দিলীপ ঘোষ আলোচনায় আসেন।

বিজ্ঞাপন