শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

বাংলাদেশ রেড ক্রিসেন্টের ব্যবস্থাপনা পর্ষদ নির্বাচনের তফসিল ঘোষণা

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ব্যবস্থাপনা পর্ষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে।

বাংলাদেশ রেড ক্রিসেন্টের ব্যবস্থাপনা পর্ষদ নির্বাচনের তফসিল ঘোষণা

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ২০২৬-২০২৮ মেয়াদের ব্যবস্থাপনা পর্ষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) এ তফসিল প্রকাশ করা হয়।

তফসিল অনুযায়ী, আগামী ২৫ নভেম্বর সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ঢাকার হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ অডিটোরিয়ামে নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণ শেষে একইদিনে ভোটের গণনা ও ফলাফল ঘোষণা করা হবে।

ভোটের আগে আগামী ১১ থেকে ১৫ নভেম্বর ২০২৬ তারিখ পর্যন্ত ইউনিট কর্তৃক প্রেরিত ডেলিগেট তথ্য যাচাইবাছাইপূর্বক ভোটার তালিকা হালনাগাদ করা হবে। ১৫ নভেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে।

১৬ নভেম্বর আপত্তি ও আবেদন গ্রহণ, নিষ্পত্তি এবং চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের কার্যক্রম সম্পন্ন হবে। এছাড়া, ১৭ নভেম্বর মনোনয়নপত্র বিতরণ ও সংগ্রহ, ১৮ নভেম্বর মনোনয়নপত্র দাখিল, ১৯ নভেম্বর মনোনয়নপত্র যাচাইবাছাই ও প্রাথমিকভাবে মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে।

২০ নভেম্বর মনোনয়নপত্র বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল গ্রহণ এবং ২১ নভেম্বর আপিল শুনানি ও নিষ্পত্তির কার্যক্রম অনুষ্ঠিত হবে। ২২ নভেম্বর বৈধভাবে মনোনীত প্রার্থীদের তালিকা এবং ২৩ নভেম্বর প্রার্থীতা প্রত্যাহারের পর চূড়ান্ত প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে।

বিজ্ঞাপন