শুক্রবার বিকেলে রাজধানীর পলাশীতে জন্মাষ্টমীর র্যালির উদ্বোধন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ মন্তব্য করেছেন যে, বর্তমান বিএনপি সরকার নির্বাচনে অসুর শক্তিকে পরাজিত করে ক্ষমতায় এসেছে।
মন্ত্রী বলেন, ‘নির্বাচনে অসুর শক্তিকে পরাজিত করে বর্তমান সরকার ক্ষমতায় এসেছে। হিন্দুরা ফ্যাসিবাদিদের ভোট দেয়– এটা ভুল প্রমাণ করে দিয়েছে।’
তিনি আরও উল্লেখ করেন, ‘সাংবিধানিকভাবে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা দেবে রাষ্ট্র। ধর্মীয় পরিচয় সবাই নাগরিক হিসেবে বেঁচে থাকতে চাই। ধর্মীয় পরিচয় এখানে মুখ্য নয়।’
সালাহউদ্দিন আহমদ বলেন, ‘বাংলাদেশের জাতীয়তাবাদের পরিচয় আমরা একাত্ব। সবার আগে বাংলাদেশি, এরপর ধর্মীয় পরিচয় পরে। ধর্মীয় পরিচয়ে নয় সংখ্যালঘু পরিচয়ে। ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি বজায় রাখার দর্শনে এখন থেকে দেশ এগিয়ে যাবে।’