শনিবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
তিব্বতে ফের ভূমিকম্প, বন্যা ও ভূমিধসের পর পরিস্থিতি জটিল চুয়াডাঙ্গায় ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মহিলা মাদ্রাসার শিক্ষক আটক টরন্টোতে শক্তিশালী ঝড়, হাজার হাজার বাসিন্দা বিদ্যুৎহীন মিনিয়াপোলিসে অ্যাপার্টমেন্টে বন্দুক হামলা, নিহত ৩ নেপাল-চীন সীমান্তে ভূমিধসে মৃত্যু বেড়ে ১,২৪৩, নিখোঁজ ৪,৫০০ মিনিয়াপোলিসে বন্দুকধারীর হামলায় দুই নিহত, তিন পুলিশ আহত ইরানে মার্কিন হামলায় নিহতের সংখ্যা ১৯, ট্রাম্পের নতুন হামলার হুমকি নেপালে বন্যা-ভূমিধসে প্রাণহানি ১ হাজার ১২৭, নিখোঁজ ৪ হাজার ৮০০ ইরান-আমেরিকা নতুন হামলা: সর্বশেষ আক্রমণে কাদের ক্ষতি হলো? উত্তরাখণ্ডে বৃষ্টি ও ভূমিধসে ৭ জনের মৃত্যু, ১৭২ সড়ক বন্ধ
রাজনীতি

গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে মন্তব্য করলেন ইয়াসের খান চৌধুরী

গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে মন্তব্য করলেন ইয়াসের খান চৌধুরী

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি বলেছেন, ‘যেকোনো সময়ের তুলনায় এখন গণমাধ্যমের স্বাধীনতা বেশি রয়েছে।’ শুক্রবার দুপুরে নেত্রকোণার কেন্দুয়া ক্লাবের মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘যদি কেউ অন্যায়–অনিয়ম–দুর্নীতি করে তাহলে তার বিরুদ্ধে সংবাদ প্রকাশ করার জন্যে সাংবাদিকদের প্রতি আহ্বান জানাচ্ছি। এই বাক স্বাধীনতার নামে অপতত্ত্ব সংবাদ প্রকাশ করে কাউকে হেয় প্রতিপন্ন করবেন না। রাষ্ট্রের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করে রাষ্ট্রদ্রোহিতা করা যাবে না।’

তিনি সাংবাদিকদের জন্য কল্যাণ ট্রাস্টের অর্থ তিনগুণ করার জন্য অর্থ মন্ত্রণালয়ে চিঠি পাঠানোর কথা জানান। তিনি বলেন, ‘সাংবাদিকদের সহযোগিতার জন্য তাদের আবেদনের ভিত্তিতে সঠিক যাচাই-বাছাই এর মাধ্যমে সবাইকে সহজে আর্থিক সহায়তার ব্যবস্থা করা হবে।’

সাংবাদিকদের নিরপেক্ষতা বজায় রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘সাংবাদিকদের মধ্যে অনেকেই বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থক হতে পারেন, তবে সাংবাদিকতা করার সময় এবং খবর পরিবেশনের ক্ষেত্রে যেন কোনো দলের পক্ষে না হয়।’

মতবিনিময় সভায় কেন্দুয়া প্রেসক্লাব সভাপতি সেকুল ইসলাম খান ও সাধারণ সম্পাদক আব্দুল হাই সেলিমসহ অন্যান্য বক্তারা উপস্থিত ছিলেন। এর আগে, স্থানীয় সংসদ সদস্য রফিকুল ইসলাম হিলালীর সভাপতিত্বে রফিক হিলালী ইংলিশ এক্সিলেন্স প্রোগ্রামের ওরিয়েন্টেশন ক্লাসের উদ্বোধনী পর্বে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষার্থীদের দেশপ্রেমে উজ্জীবিত হয়ে নিজেদের প্রস্তুত করার আহ্বান জানান।

বিজ্ঞাপন