শনিবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
তিব্বতে ফের ভূমিকম্প, বন্যা ও ভূমিধসের পর পরিস্থিতি জটিল চুয়াডাঙ্গায় ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মহিলা মাদ্রাসার শিক্ষক আটক টরন্টোতে শক্তিশালী ঝড়, হাজার হাজার বাসিন্দা বিদ্যুৎহীন মিনিয়াপোলিসে অ্যাপার্টমেন্টে বন্দুক হামলা, নিহত ৩ নেপাল-চীন সীমান্তে ভূমিধসে মৃত্যু বেড়ে ১,২৪৩, নিখোঁজ ৪,৫০০ মিনিয়াপোলিসে বন্দুকধারীর হামলায় দুই নিহত, তিন পুলিশ আহত ইরানে মার্কিন হামলায় নিহতের সংখ্যা ১৯, ট্রাম্পের নতুন হামলার হুমকি নেপালে বন্যা-ভূমিধসে প্রাণহানি ১ হাজার ১২৭, নিখোঁজ ৪ হাজার ৮০০ ইরান-আমেরিকা নতুন হামলা: সর্বশেষ আক্রমণে কাদের ক্ষতি হলো? উত্তরাখণ্ডে বৃষ্টি ও ভূমিধসে ৭ জনের মৃত্যু, ১৭২ সড়ক বন্ধ
রাজনীতি

বিরোধীদলের লংমার্চ রাজনৈতিক অধিকার, তবে অচলাবস্থা থেকে বিরত থাকার আহ্বান

বিরোধীদলের লংমার্চ রাজনৈতিক অধিকার, তবে অচলাবস্থা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন রিজভী আহমেদ।

বিরোধীদলের লংমার্চ রাজনৈতিক অধিকার, তবে অচলাবস্থা থেকে বিরত থাকার আহ্বান

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, বিরোধীদলের লংমার্চ কর্মসূচি রাজনৈতিক ও গণতান্ত্রিক অধিকার। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

তিনি বিরোধী দলের প্রতি আহ্বান জানান, রাজনৈতিক কর্মসূচির নামে পরিকল্পিতভাবে দেশে অচলাবস্থা তৈরি করা থেকে বিরত থাকতে। রিজভী আহমেদ বলেন, "শুধু রাজপথে কর্মসূচি পালন না করে সংকট সমাধানে নিজেদের পরিকল্পনা জনগণের সামনে তুলে ধরতে হবে।"

চলমান জ্বালানি সংকট প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, বৈশ্বিক পরিস্থিতির কারণে দেশে গ্যাস ও বিদ্যুৎ সংকট তৈরি হয়েছে এবং এর দায় বর্তমান সরকারের নয়। তিনি বলেন, "যদি বিরোধীদলের কোনো সুনির্দিষ্ট প্রস্তাব থাকে, তাহলে তা তুলে ধরার আহ্বান জানাচ্ছি।"

রিজভী আহমেদ সংসদকে কার্যকর করতে বিরোধীদলের ভূমিকা রাখার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, সরকারের যৌক্তিক সমালোচনার পাশাপাশি যে কোনো জাতীয় সংকটের বিকল্প পরিকল্পনা সংসদে তুলে ধরা প্রয়োজন।

তিনি গ্যাস ও বিদ্যুতের সমস্যা সমাধানে পরিকল্পনা না দিয়ে অতীতের পুনরাবৃত্তি না করার জন্য বিরোধীদলকে দায়িত্বশীল রাজনৈতিক ভূমিকা পালনের আহ্বান জানান।

বিজ্ঞাপন