শনিবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
চুয়াডাঙ্গায় ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মহিলা মাদ্রাসার শিক্ষক আটক টরন্টোতে শক্তিশালী ঝড়, হাজার হাজার বাসিন্দা বিদ্যুৎহীন মিনিয়াপোলিসে অ্যাপার্টমেন্টে বন্দুক হামলা, নিহত ৩ নেপাল-চীন সীমান্তে ভূমিধসে মৃত্যু বেড়ে ১,২৪৩, নিখোঁজ ৪,৫০০ মিনিয়াপোলিসে বন্দুকধারীর হামলায় দুই নিহত, তিন পুলিশ আহত ইরানে মার্কিন হামলায় নিহতের সংখ্যা ১৯, ট্রাম্পের নতুন হামলার হুমকি নেপালে বন্যা-ভূমিধসে প্রাণহানি ১ হাজার ১২৭, নিখোঁজ ৪ হাজার ৮০০ ইরান-আমেরিকা নতুন হামলা: সর্বশেষ আক্রমণে কাদের ক্ষতি হলো? উত্তরাখণ্ডে বৃষ্টি ও ভূমিধসে ৭ জনের মৃত্যু, ১৭২ সড়ক বন্ধ ইস্তাম্বুলের কাছে জাহাজ সংঘর্ষ, ১০ নাবিক নিখোঁজ
রাজনীতি

ধর্মের নামে বিভাজন চায় না সরকার: হাবিবুর রশিদ

ধর্মের নামে বিভাজন চায় না বিএনপি সরকার, মন্তব্য করেছেন হাবিবুর রশিদ।

ধর্মের নামে বিভাজন চায় না সরকার: হাবিবুর রশিদ

রেলপথ ও সড়ক পরিবহন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেছেন, ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার। শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাজধানীর সবুজবাগে বরদেশ্বরী কালীমন্দিরে শুভ জন্মাষ্টমী উপলক্ষ্যে আয়োজিত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

প্রতিমন্ত্রী উল্লেখ করেন, রাষ্ট্রের দৃষ্টিতে দেশের সব নাগরিক সমান এবং ধর্ম-বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধ লড়াইয়ের মাধ্যমে নতুন গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা সম্ভব হয়েছে। তিনি বলেন, "নতুন বাংলাদেশে বিভাজন কিংবা সংখ্যাগুরু-সংখ্যালঘুর কোনো ভেদাভেদ থাকবে না।"

হাবিবুর রশিদ নাগরিকদের সমান অধিকার নিশ্চিত করার ওপর জোর দেন। তিনি বলেন, "ধর্ম যার যার, রাষ্ট্র সবার" — এই নীতি পুনর্ব্যক্ত করে মন্দির, মসজিদসহ সকল ধর্মীয় প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন।

এছাড়া, স্থানীয়দের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি ঢাকা-৯ আসনকে উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেন।

বিজ্ঞাপন