শনিবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
তিব্বতে ফের ভূমিকম্প, বন্যা ও ভূমিধসের পর পরিস্থিতি জটিল চুয়াডাঙ্গায় ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মহিলা মাদ্রাসার শিক্ষক আটক টরন্টোতে শক্তিশালী ঝড়, হাজার হাজার বাসিন্দা বিদ্যুৎহীন মিনিয়াপোলিসে অ্যাপার্টমেন্টে বন্দুক হামলা, নিহত ৩ নেপাল-চীন সীমান্তে ভূমিধসে মৃত্যু বেড়ে ১,২৪৩, নিখোঁজ ৪,৫০০ মিনিয়াপোলিসে বন্দুকধারীর হামলায় দুই নিহত, তিন পুলিশ আহত ইরানে মার্কিন হামলায় নিহতের সংখ্যা ১৯, ট্রাম্পের নতুন হামলার হুমকি নেপালে বন্যা-ভূমিধসে প্রাণহানি ১ হাজার ১২৭, নিখোঁজ ৪ হাজার ৮০০ ইরান-আমেরিকা নতুন হামলা: সর্বশেষ আক্রমণে কাদের ক্ষতি হলো? উত্তরাখণ্ডে বৃষ্টি ও ভূমিধসে ৭ জনের মৃত্যু, ১৭২ সড়ক বন্ধ
রাজনীতি

গণরায়ের বাস্তবায়নে লংমার্চ ঘোষণা জামায়াতের

জামায়াতের লংমার্চ জনগণের আন্দোলন, সরকার পতনের উদ্দেশ্য নয়।

গণরায়ের বাস্তবায়নে লংমার্চ ঘোষণা জামায়াতের

১১ দলীয় ঐক্য জোটের লংমার্চের উদ্দেশ্য সরকার পতন নয়, বরং এটি জনগণের আন্দোলন বলে জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। শুক্রবার সকালে রাজধানীর মগবাজারে জামায়াতের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

গোলাম পরওয়ার জানান, লংমার্চে অংশগ্রহণকারী গাড়ির সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে এবং বর্তমানে দেড় হাজার গাড়ি লংমার্চে অংশ নেবে। তিনি বলেন, 'গণভোটের গণরায় বাস্তবায়ন ও জনদুর্ভোগ দূর করার জন্য ১১ দলীয় জোট নিয়মতান্ত্রিক এবং গঠনমূলক এই কর্মসূচি পালন করবে।'

লংমার্চে কোনো ধরনের হামলা হলে তা জনগণের পক্ষ থেকে প্রতিহত করা হবে বলেও উল্লেখ করেন তিনি। এ সময় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, 'সরকার লংমার্চের পূর্ণ নিরাপত্তা দেবে। সহিংসতা হলে তার দায় সরকারকে নিতে হবে।'

লংমার্চটি শনিবার সকাল ৭টায় শাপলা চত্বরে পথসভার মাধ্যমে শুরু হবে। এরপর নারায়ণগঞ্জে সকাল ৯টায়, কুমিল্লায় দুপুর ১২টায়, ফেনীর মহিপালে দুপুর ৩টায়, চট্টগ্রামের মিরসরাইয়ে ৫টায় এবং সবশেষ রাত ৯টায় লালদিঘি মাঠে পথসভার মাধ্যমে শেষ হবে।

বিজ্ঞাপন