শনিবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
তিব্বতে ফের ভূমিকম্প, বন্যা ও ভূমিধসের পর পরিস্থিতি জটিল চুয়াডাঙ্গায় ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মহিলা মাদ্রাসার শিক্ষক আটক টরন্টোতে শক্তিশালী ঝড়, হাজার হাজার বাসিন্দা বিদ্যুৎহীন মিনিয়াপোলিসে অ্যাপার্টমেন্টে বন্দুক হামলা, নিহত ৩ নেপাল-চীন সীমান্তে ভূমিধসে মৃত্যু বেড়ে ১,২৪৩, নিখোঁজ ৪,৫০০ মিনিয়াপোলিসে বন্দুকধারীর হামলায় দুই নিহত, তিন পুলিশ আহত ইরানে মার্কিন হামলায় নিহতের সংখ্যা ১৯, ট্রাম্পের নতুন হামলার হুমকি নেপালে বন্যা-ভূমিধসে প্রাণহানি ১ হাজার ১২৭, নিখোঁজ ৪ হাজার ৮০০ ইরান-আমেরিকা নতুন হামলা: সর্বশেষ আক্রমণে কাদের ক্ষতি হলো? উত্তরাখণ্ডে বৃষ্টি ও ভূমিধসে ৭ জনের মৃত্যু, ১৭২ সড়ক বন্ধ
রাজনীতি

ইসলামী আন্দোলনের অভিযোগ: ৬ মাসে বিএনপি সরকার ব্যর্থ

ইসলামী আন্দোলনের মহাসচিব গাজী আতাউর রহমান বিএনপি সরকারের ৬ মাসের ব্যর্থতার কথা বলেন।

ইসলামী আন্দোলনের অভিযোগ: ৬ মাসে বিএনপি সরকার ব্যর্থ

রাজধানীসহ সারাদেশে জ্বালানি, বিদ্যুৎ, পানি সংকট ও মূল্যস্ফীতির কারণে জনগণ দিশেহারা বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলনের মহাসচিব গাজী আতাউর রহমান। তিনি দাবি করেছেন, গত ৬ মাসে বিএনপি সরকার প্রত্যেকটি ক্ষেত্রে ব্যর্থ হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে অনুষ্ঠিত এক বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে গাজী আতাউর রহমান বলেন, "শুধু জ্বালানি সংকট নয়, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিও করতে পারেনি। বরং দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে।"

তিনি আরও বলেন, রাষ্ট্র সংস্কারের ওয়াদা দিয়ে ক্ষমতায় আসা বিএনপি বিগত সরকারের মতো দলীয়করণ করে ভয়ঙ্কর পরিণতির দিকে এগিয়ে যাচ্ছে।

এ সময় তিনি সরকারের প্রতি জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের আহ্বান জানান। ইসলামী আন্দোলন আগামী শুক্রবার দেশের সব মহানগর এলাকায় বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে।

সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলটি পল্টন মোড় হয়ে বিজয়নগর গিয়ে শেষ হয়।

বিজ্ঞাপন