রবিবার, ০১ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

রাজধানীতে পোশাক শ্রমিকদের বিক্ষোভে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার উপস্থিতি

রাজধানীর মিরপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা সাজবুল ইসলাম অংশ নিয়েছেন।

রাজধানীতে পোশাক শ্রমিকদের বিক্ষোভে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার উপস্থিতি

রাজধানীর মিরপুরে ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভে অংশ নিয়েছেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা সাজবুল ইসলাম। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে পরিচিত।

আজ রোববার সকাল থেকে মিরপুরসহ বিভিন্ন এলাকায় এই বিক্ষোভ চলছে। শ্রমিকরা তাদের দাবির প্রতি সমর্থন জানাতে রাস্তায় নেমে এসেছেন। সাজবুল ইসলাম তার ফেসবুক পেজে আন্দোলনের ছবি পোস্ট করে এতে অংশ নেওয়ার কথা জানান।

তিনি তার পোস্টে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নিয়েও মন্তব্য করেছেন। সাজবুলের ছাত্রলীগের পরিচয় এবং শ্রমিকদের বিক্ষোভে অংশ নেওয়ার বিষয়টি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ফেসবুক গ্রুপে শেয়ার করা হয়েছে।

এ বিষয়ে কথা বলতে যোগাযোগের চেষ্টা করেও সাজবুল ইসলামকে পাওয়া যায়নি। মেসেনজারে বার্তা পাঠালেও তার কোনো উত্তর আসেনি।

বিজ্ঞাপন