পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, ভারত আমাদের পানির ন্যায্য হিস্যা অনুযায়ী বণ্টন করে প্রমাণ করবে তারা আমাদের বন্ধু প্রতিম দেশ।
রোববার (১১ অক্টোবর) সকালে পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের মীরগড় এলাকায় করতোয়া নদীর ওপর ২য় করতোয়া সেতুর নির্মাণের লক্ষ্যে প্রকল্প এলাকা পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
তিনি আশা প্রকাশ করেন যে, ভারত সংযুক্ত ৫৪টি নদীর পানির ন্যায্য হিস্যা অনুযায়ী বণ্টন করবে। আগামী ১২ ডিসেম্বর ফারক্কা চুক্তির মেয়াদ শেষ হচ্ছে।
ফরহাদ হোসেন আজাদ বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে ভারতের সমর্থন নিয়ে বিতর্ক হয়েছিল। এজন্য আমাদেরকে গ্যারান্টি ক্লোজ দিয়ে চুক্তি নবায়ন করলে বিতর্কের অবসান হবে এবং ভারত প্রমাণ করবে তারা আসলেই আমাদের বন্ধু।
পরবর্তীতে প্রতিমন্ত্রী পঞ্চগড় জেলা শহরের বিভিন্ন স্থানে বিগত আওয়ামী লীগ সরকারের অনিয়ম ও দুর্নীতি সম্বলিত লিফলেট ব্যবসায়ীদের মাঝে বিতরণ করেন।