রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

অভিজিৎ দীপকে ও সহযোগীদের মুক্তি, সিজেপির সংবাদ সম্মেলন আজ

দিল্লির যন্তর-মন্তরে বিক্ষোভের পর মুক্তি পেলেন সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে ও তার সহযোগীরা।

অভিজিৎ দীপকে ও সহযোগীদের মুক্তি, সিজেপির সংবাদ সম্মেলন আজ

দিল্লির যন্তর-মন্তরে বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে আটকের একদিন পর মুক্তি পেয়েছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। তার সঙ্গে মুক্তি পেয়েছেন দুই সহযোগী সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা।

রোববার (১১ অক্টোবর) তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করে পুলিশ। আদালত পরে এক বছর শান্তি ভঙ্গ না করার শর্তে তাদের মুক্তি দেয়।

এছাড়াও আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ধ্রুব রাঠীকেও মুক্তি দেওয়া হয়েছে। শনিবার বিক্ষোভকে কেন্দ্র করে পুলিশ ব্যাপক ধরপাকড় চালায়, যার ফলে অভিজিৎ ও তার দুই সহযোগী বিমানবন্দরে বিমানের ভেতর থেকেই আটক হন।

অন্যদিকে, গুরুগ্রাম থেকে আটক করা হয় ধ্রুব রাঠীকে। পুলিশ জানিয়েছে, আটক হওয়া অন্তত চার হাজার বিক্ষোভকারীকে ছেড়ে দেওয়া হয়েছে।

মুক্তির পর সিজেপির সহ-আহ্বায়ক আশুতোষ রাঙ্কা জানান, আজ দুপুর ২টায় সংবাদ সম্মেলন করবে দলটি।

বিজ্ঞাপন