বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান জাপানের টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করেছেন।

জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাপান সফরের অংশ হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান জাপানের নাগোয়ায় অবস্থিত টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করেছেন। এ সময় তিনি কারখানার গাড়ি সংযোজন প্রক্রিয়া ঘুরে দেখেন।

কারখানা পরিদর্শনের সময় টয়োটা মোটর করপোরেশনের দক্ষিণ এশিয়া অঞ্চলের সিইও মাসাহিকো মোয়েদা, টয়োটা সুশো করপোরেশনের মোবিলিটি বিভাগের সিইও শিগেরু হারাদা এবং চিফ অপারেটিং অফিসার শিনিচিরো ওতসুকা উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতও ছিলেন।

এছাড়া ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. মো. শাকিরুল ইসলাম খানও সফরে অংশ নেন।

এই পরিদর্শনের মাধ্যমে বাংলাদেশ ও জাপানের মধ্যে ব্যবসায়িক সম্পর্ক উন্নয়নের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে।

বিজ্ঞাপন