রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তে আওয়ামী লীগ-বিএনপির সংঘর্ষে নিহত ১ মিয়ানমারে স্কুলে জান্তা বাহিনীর বিমান হামলায় ৩০ জন নিহত মিয়ানমারে বিয়ের অনুষ্ঠানে বিমান হামলায় নিহত ৬, আহত অনেকে আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ৭ শিক্ষার্থী নিহত, ৯৯ আহত আফগানিস্তানে স্কুলের পাশে বিস্ফোরণে ৭ শিক্ষার্থী নিহত, আহত ৯৯ পেরু-ইকুয়েডরে এল নিনোর কারণে ব্যাপক বৃষ্টিপাত ও বন্যা গাজায় ইসরায়েলি হামলায় মেডিসিনস স্যানস ফ্রন্টিয়ার্সের ২ কর্মী নিহত রাজধানীতে আবাসিক হোটেলের ম্যানেজারকে হত্যা গাজায় ইসরায়েলি হামলায় ১৬ ফিলিস্তিনি নিহত গাজায় ইসরায়েলি হামলায় নিহত শিক্ষাবিভাগের কর্মকর্তা ও সাতজন
রাজনীতি

অপারেশন ক্লিন হার্টের পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, অপারেশন ক্লিন হার্টের কোনো পরিকল্পনা নেই।

অপারেশন ক্লিন হার্টের পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ‘অপারেশন ক্লিন হার্ট’ করার মত কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ বুধবার দুপুরে চট্টগ্রামের দামপাড়া পুলিশ লাইনসে সিআইডির সাইবার পুলিশ সেন্টারের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নে তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "আমাদের অপারেশন ক্লিন হার্টের মত কোনো পরিকল্পনা নাই। আইনশৃঙ্খলা বাহিনী অপরাধীদের দমনে সর্বাত্মক সচেষ্ট রয়েছে।"

এসময় মন্ত্রী উল্লেখ করেন, দেশের সব বিভাগীয় শহরেই বিদেশি অর্থায়নে সাইবার পুলিশ সেন্টার গড়ে তোলা হবে। তিনি বলেন, "সাইবার স্পেসে নানা অপরাধ দমনে এসব ল্যাবের বিকল্প নেই।"

এর আগে দক্ষিণ কোরিয়া সরকার ও কোইকার অর্থায়নে ৫ তলা ভবনের আধুনিক সাইবার সেন্টারের উদ্বোধন করেন মন্ত্রী। এই ল্যাবে ডিজিটাল ফরেনসিকসহ নানা ডিজিটাল অপরাধের অনুসন্ধান করা হবে।

অনুষ্ঠানে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত কিম জি জুন, আইজিপি মো. আলী হোসেন ফকিরসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন