ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ছুরিকাঘাতের চেষ্টা করা হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) কলকাতার কালীঘাটের বাড়ির সামনে এই ঘটনাটি ঘটে। এ বিষয়ে পুলিশে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়েছে।
মমতার দলের পক্ষ থেকে জানানো হয়েছে, হামলাকারী নারী নিজেকে মমতার ভাগ্নি বলে পরিচয় দিয়েছেন। তিনি সড়ক নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা সিভিক ভলান্টিয়ার। মঙ্গলবার সন্ধ্যায় মমতা বাড়ি থেকে বের হলে ওই নারী অশালীন ভাষায় গালমন্দ শুরু করেন এবং তারপর হামলার চেষ্টা করেন।
হামলার সময় আশপাশের লোকজন তাকে ধরে পুলিশের হাতে তুলে দেন। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়েছে, হামলাকারী মাদকাসক্ত। ঘটনার কয়েক ঘণ্টা পর, পুলিশের মাধ্যমে হামলাকারীর পরিচয় প্রকাশ করা হয়।
আনুসূয়া সাহা নামের ওই নারীর বয়স ৩৮ বছর। নিরাপত্তা বাহিনী এই ঘটনার বিষয়ে কেবল বাকবিতণ্ডা বলেই উল্লেখ করেছে। এ ঘটনার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূলের নেতাকর্মীরা।