বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
সুদান-মিশর সীমান্তে স্বর্ণখনিতে বিমান হামলায় ৭২ শ্রমিক নিহত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১৩৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু রিয়াদ বিমানবন্দরে হামলা, নিহত ১; আহত ১১ রিয়াদ বিমানবন্দরে হামলায় ২৪ বাংলাদেশি আহত, দুই নিহত রিয়াদের বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ, আগুন প্যাসেঞ্জার টার্মিনালে সৌদি বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১০৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হুতিদের হামলায় সৌদি বিমানবন্দরে নিহত ১২, যুদ্ধের আশঙ্কা রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় জাতিসংঘ মহাসচিবের গভীর উদ্বেগ
রাজনীতি

ঠাকুরগাঁও উপ-নির্বাচনে সেনা মোতায়েন হবে না: ইসি সানাউল্লাহ

ঠাকুরগাঁও উপ-নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন হবে না, তিনগুণ ফোর্স থাকবে বলে জানান নির্বাচন কমিশনার সানাউল্লাহ।

ঠাকুরগাঁও উপ-নির্বাচনে সেনা মোতায়েন হবে না: ইসি সানাউল্লাহ

ঠাকুরগাঁও উপ-নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন হবে না, তবে জাতীয় নির্বাচনের তুলনায় তিনগুণ নিরাপত্তা বাহিনী থাকবে। এই তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

আজ বুধবার সকালে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইন-শৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিমের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সানাউল্লাহ বলেন, "এই এলাকার মানুষ সহজ সরল। তাদের সরলতাকে অপব্যবহার করা হবে না বলার নিশ্চয়তা নেই।"

তিনি আরও জানান, "নির্বাচন পদ্ধতি এমনভাবে সাজানো হবে যাতে ভবিষ্যতে ডিসি, এসপি বা ওসিদের সরাতে না হয়।" নির্বাচন পরিচালনাকারী কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, "সত্য কথা বলবেন এবং মূল ধারার সংবাদ কর্মীদের সাথে সম্পৃক্ত থাকবেন।"

সানাউল্লাহ বলেন, "নির্বাচন সংশ্লিষ্ট কেউ স্থানীয় আতিথেয়তা গ্রহণ করবেন না।" নির্বাচনের পরিবেশ সুন্দর রয়েছে উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন, আগামী ২৯ অক্টোবর উপ-নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, "এবারও ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা থাকবে এবং প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হবে।" এর ফলে কেউ অসৎ উদ্দেশ্যে কাজ করার সুযোগ পাবে না বলেও জানান তিনি।

বিজ্ঞাপন