রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

মাগুরায় সাকিব আল হাসানের বাড়ির গেটে আগুন ও ককটেল হামলা

মাগুরায় সাকিব আল হাসানের বাড়ির গেটে আগুন ও ককটেল হামলার ঘটনা ঘটেছে।

মাগুরায় সাকিব আল হাসানের বাড়ির গেটে আগুন ও ককটেল হামলা

মাগুরার কেশব মোড়ে সাকিব আল হাসানের বাড়ির গেটে দুর্বৃত্তদের দ্বারা পেট্রোল দিয়ে আগুন ও ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। বুধবার (৫ আগস্ট) রাতে এই হামলার ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, হামলাকারীরা সাকিবের বাড়ির দক্ষিণ পাশের লোহার গেটের ওপরের অংশ লক্ষ্য করে বিস্ফোরকসদৃশ বস্তু নিক্ষেপ করে এবং পরে সেখানে আগুন ধরিয়ে দেয়। কিছুক্ষণের মধ্যে আগুন নিভে যায়।

ঘটনার পর মাগুরা সদর থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। নিরাপত্তার জন্য সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে হামলাকারীদের পরিচয় সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার প্রকৃত কারণ ও নিক্ষেপিত বস্তুর ধরন সম্পর্কে নিশ্চিত হতে তদন্ত চলছে।

বিজ্ঞাপন