রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

সাকিব আল হাসানের বাড়িতে পেট্রোল বোমা হামলা

সাকিব আল হাসানের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে, বাড়ির জানালার গ্লাস ক্ষতিগ্রস্ত।

সাকিব আল হাসানের বাড়িতে পেট্রোল বোমা হামলা

জাতীয় দলের সাবেক ক্রিকেটার সাকিব আল হাসানের মাগুরা শহরের কেশব মোড় এলাকার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। বুধবার রাতের এই হামলার পর বাড়ির সিঁড়ির জানালার গ্লাস ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ হামলার ঘটনা ঘটে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে লাইভে অংশ নেওয়ার পর। জানা যায়, হামলার সময় সাকিব আল হাসানের পরিবারের কেউ বাড়িতে উপস্থিত ছিলেন না।

হামলার পর বিক্ষুব্ধ লোকজন বাড়ির দিকে ইটপাটকেল নিক্ষেপ করে। ঘটনার খবর পেয়ে রাত সাড়ে ৯টার দিকে সদর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়।

এ বিষয়ে পুলিশ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলেও এখন পর্যন্ত তাদের বক্তব্য পাওয়া যায়নি। তবে বাড়ির সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে।

বিজ্ঞাপন