মঙ্গলবার, ০৬ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

ঢাকার আদালত থেকে পালালেন আসামি শরিফুল ইসলাম

ঢাকার আদালত থেকে পালিয়ে গেলেন আসামি শরিফুল ইসলাম শফিক।

ঢাকার আদালত থেকে পালালেন আসামি শরিফুল ইসলাম

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত থেকে শরিফুল ইসলাম শফিক নামে এক আসামি পালিয়ে গেছেন। মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে সিএমএম আদালতের এজলাস থেকেই পালিয়ে যান তিনি।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, শরিফুল ইসলাম শফিকের হাতের হাতকড়া এজলাসের ডকের সাথে বাধা ছিল। তিনি সেই হাতকড়া খুলে পালিয়ে যান। এর আগে, গত বছরের ১৯ জুন মহানগর দায়রা জজ আদালতের এজলাস থেকে হাজতখানায় নেওয়ার পথে পুলিশকে মারধর করে পালিয়ে গিয়েছিলেন তিনি।

পুলিশ ওই ঘটনায় কোতোয়ালী থানায় একটি মামলা দায়ের করেছিল। পরে তাকে আবার গ্রেফতার করে পুলিশ। বর্তমানে চলমান মামলাতেই সাক্ষ্যগ্রহণের জন্য তাকে কারাগার থেকে হাজিরা দিতে আদালতে আনা হয়েছিল।

এদিকে, আদালতে সাক্ষী না আসায় সাক্ষ্যগ্রহণ হয়নি। এরপরই এজলাস থেকে হাতকড়া খুলে পালিয়ে যান শরিফুল ইসলাম শফিক।

বিজ্ঞাপন