মঙ্গলবার, ০৬ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

নড়াইলে ডাকাতির বিরোধে যুবককে হত্যা করেছে প্রতিপক্ষ

নড়াইলের কালিয়ায় ডাকাতির বিরোধে যুবক আরাফাত মোল্লাকে হত্যা করেছে প্রতিপক্ষ।

নড়াইলে ডাকাতির বিরোধে যুবককে হত্যা করেছে প্রতিপক্ষ

নড়াইলের কালিয়ায় ডাকাতির মালামাল ভাগাভাগি ও মাদক ব্যবসায় বিরোধের জেরে আরাফাত মোল্লা নামে এক যুবককে হত্যা করেছে প্রতিপক্ষ। সোমবার (৬ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার নড়াগাতী থানার দেবদুন গ্রামে এই ঘটনা ঘটে।

স্বজনদের বরাত দিয়ে জানা যায়, রাতে কয়েকজন আরাফাতকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর তাকে কুপিয়ে গুরুতর আহত করে। তার চিৎকার শুনে পরিবারের সদস্যরা এগিয়ে গেলে তাদের ওপরও হামলা চালায় অভিযুক্তরা।

স্থানীয়রা পরে আরাফাতকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ জানায়, ডাকাতির মালামাল ভাগাভাগি ও মাদক ব্যবসাকে কেন্দ্র করে আরাফাতের কবির হোসেনের সাথে বিরোধ চলছিল। ধারণা করা হচ্ছে, এর জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে।

এদিকে, নিহত আরাফাতের বিরুদ্ধে ১০টির বেশি মামলা রয়েছে বলেও জানিয়েছে পুলিশ। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে এবং তদন্ত চলছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।

বিজ্ঞাপন