শনিবার, ০৮ আগস্ট, ২০২৬
ব্রেকিং
অপরাধ

তনু হত্যা মামলায় সাবেক সেনাসদস্যের জামিন বাতিল, আত্মসমর্পণের নির্দেশ

তনু হত্যা মামলায় সাবেক সেনাসদস্য হাফিজুর রহমানের জামিন বাতিল, আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে আদালত।

তনু হত্যা মামলায় সাবেক সেনাসদস্যের জামিন বাতিল, আত্মসমর্পণের নির্দেশ

কুমিল্লার কলেজছাত্রী সোহাগী জাহান তনু হত্যা মামলায় আসামি সাবেক সেনাসদস্য হাফিজুর রহমানের জামিন বাতিল করেছেন চেম্বার আদালত। বৃহস্পতিবার (৬ আগস্ট) আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হকের নেতৃত্বে এই আদেশ দেওয়া হয়।

এর আগে, ২ আগস্ট হাইকোর্টের বিচারপতি জাকির আহমেদ ও বিচারপতি সাথিকা হোসাইনের বেঞ্চ হাফিজুর রহমানের জামিন মঞ্জুর করেন। জামিন পাওয়ার পর ৪ আগস্ট সন্ধ্যায় তাকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি দেওয়া হয়। জামিনের পর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়।

রাষ্ট্রপক্ষ চেম্বার আদালতে জামিন বাতিলের আবেদন করে। শুনানি শেষে আদালত জামিন বাতিলের পাশাপাশি আগামী ২৪ ঘণ্টার মধ্যে হাফিজুর রহমানকে আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন। যদি তিনি স্বেচ্ছায় আত্মসমর্পণ না করেন, তাহলে তাকে গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, চলতি বছরের ২২ এপ্রিল রাতে ঢাকার কেরাণীগঞ্জে নিজ বাসভবন থেকে হাফিজুর রহমানকে গ্রেফতার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। পরদিন তাকে কুমিল্লার আদালতে হাজির করা হলে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ডে নেওয়া হয়। রিমান্ড শেষে তিনি কারাগারে ছিলেন।

বিজ্ঞাপন