বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
আশুলিয়ায় ভয়াবহ বিস্ফোরণ: সিলিন্ডার ছড়িয়ে আতঙ্কে স্থানীয়রা টাইফুন দুজুয়ানের তাণ্ডবে বিপর্যস্ত জাপানের পূর্ব উপকূল টাইফুন দুজুয়ান: জাপানে মৃত্যু ও বন্যার সৃস্টি, ভ্রমণ অচল গাজায় ইসরায়েলি হামলায় শিশু সহ তিনজন নিহত ইসরায়েলি বাহিনীর অভিযানে ৫৩ ফিলিস্তিনি যুবক আটক আশুলিয়ায় বিস্ফোরণে ৭ প্রাণহানির পর প্রীতি গ্রুপের কারখানা বন্ধ আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণে নিহত ৭, আহত ১৬ রাজধানীর ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুল ইসলামের স্ত্রীর মরদেহ উদ্ধার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ইশায়াত অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন কুমিল্লায় নিখোঁজ অপ্রতিমের রক্তাক্ত মরদেহ উদ্ধার
জাতীয়

সিলেটে বাস দুর্ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন

সিলেটে বাস দুর্ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।

সিলেটে বাস দুর্ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন

সিলেটে বাস দুর্ঘটনায় জেলা প্রশাসন ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। শনিবার (৮ আগস্ট) জেলা ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

কমিটির আহ্বায়ক হিসেবে সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে নিযুক্ত করা হয়েছে এবং সদস্যসচিবের দায়িত্ব পালন করবেন ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা। কমিটির অন্যান্য সদস্যরা হলেন—হাইওয়ে পুলিশ সুপার, সিলেট রিজিয়নের একজন প্রতিনিধি, সড়ক ও জনপথ অধিদপ্তর সিলেটের নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের একজন প্রতিনিধি এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সিলেটের একজন প্রতিনিধি।

এই কমিটিকে আগামী ৫ কার্যদিবসের মধ্যে দুর্ঘটনার কারণ অনুসন্ধান করতে বলা হয়েছে। কমিটিকে দেখতে হবে এতে কারও ব্যক্তিগত বা পেশাগত দায়-দায়িত্ব আছে কি না এবং এ জাতীয় দুর্ঘটনা প্রতিরোধে করণীয় সম্পর্কে সুপারিশ সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের দপ্তরে জমা দিতে হবে।

উল্লেখ্য, গতকাল শুক্রবার সিলেটের ওসমানীনগরে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ৯ জন নিহত হয়।

বিজ্ঞাপন