বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
আশুলিয়ায় ভয়াবহ বিস্ফোরণ: সিলিন্ডার ছড়িয়ে আতঙ্কে স্থানীয়রা টাইফুন দুজুয়ানের তাণ্ডবে বিপর্যস্ত জাপানের পূর্ব উপকূল টাইফুন দুজুয়ান: জাপানে মৃত্যু ও বন্যার সৃস্টি, ভ্রমণ অচল গাজায় ইসরায়েলি হামলায় শিশু সহ তিনজন নিহত ইসরায়েলি বাহিনীর অভিযানে ৫৩ ফিলিস্তিনি যুবক আটক আশুলিয়ায় বিস্ফোরণে ৭ প্রাণহানির পর প্রীতি গ্রুপের কারখানা বন্ধ আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণে নিহত ৭, আহত ১৬ রাজধানীর ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুল ইসলামের স্ত্রীর মরদেহ উদ্ধার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ইশায়াত অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন কুমিল্লায় নিখোঁজ অপ্রতিমের রক্তাক্ত মরদেহ উদ্ধার
জাতীয়

ঢাকা-রিয়াদ সরাসরি ফ্লাইট চালু করলো রিয়াদ এয়ার

রিয়াদ এয়ার ঢাকা ও রিয়াদের মধ্যে সরাসরি ফ্লাইট শুরু করেছে।

ঢাকা-রিয়াদ সরাসরি ফ্লাইট চালু করলো রিয়াদ এয়ার

সৌদি আরবের নতুন জাতীয় বিমান সংস্থা ‘রিয়াদ এয়ার’ আজ থেকে ঢাকা ও রিয়াদের মধ্যে সরাসরি ফ্লাইট পরিচালনা শুরু করেছে। আজ সকালে রিয়াদ এয়ারের প্রথম বাণিজ্যিক ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে।

বিমানবন্দরে ঐতিহ্যবাহী ওয়াটার স্যালুটের মাধ্যমে বিমানটিকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর এইচ বিন আবিয়া এ সময় উপস্থিত ছিলেন।

রিয়াদ এয়ারের মূল উদ্দেশ্য হলো সৌদি আরবকে বিশ্বের প্রধান বাণিজ্যিক ও গুরুত্বপূর্ণ শহরগুলোর সাথে সংযুক্ত করা এবং যাত্রীদের আন্তর্জাতিক মানের আধুনিক সেবা প্রদান করা।

ফ্লাইট চালুর ফলে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে সরাসরি ট্রানজিট সুবিধা বৃদ্ধি পাবে এবং ব্যবসা-বাণিজ্য ও ভ্রমণের ক্ষেত্রে বিপুল চাহিদা পূরণ সম্ভব হবে।

রিয়াদ এয়ার তাদের অত্যাধুনিক বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার উড়োজাহাজ দিয়ে প্রতিদিন ঢাকা ও রিয়াদের মধ্যে সরাসরি ফ্লাইট পরিচালনা করবে। উভয় দেশের স্থানীয় সময়ে ফ্লাইটের সময়সূচি অনুযায়ী, রিয়াদ থেকে ফ্লাইটটি রাত ৯টা ২০ মিনিটে ছাড়বে এবং ঢাকা পৌঁছাবে পরদিন সকাল ৬টা ১০ মিনিটে। অন্যদিকে, ঢাকা থেকে ফ্লাইটটি সকাল ৭টা ৪০ মিনিটে ছাড়বে এবং রিয়াদ পৌঁছাবে সকাল ১০টা ৫৫ মিনিটে।

বিজ্ঞাপন