বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
আশুলিয়ায় ভয়াবহ বিস্ফোরণ: সিলিন্ডার ছড়িয়ে আতঙ্কে স্থানীয়রা টাইফুন দুজুয়ানের তাণ্ডবে বিপর্যস্ত জাপানের পূর্ব উপকূল টাইফুন দুজুয়ান: জাপানে মৃত্যু ও বন্যার সৃস্টি, ভ্রমণ অচল গাজায় ইসরায়েলি হামলায় শিশু সহ তিনজন নিহত ইসরায়েলি বাহিনীর অভিযানে ৫৩ ফিলিস্তিনি যুবক আটক আশুলিয়ায় বিস্ফোরণে ৭ প্রাণহানির পর প্রীতি গ্রুপের কারখানা বন্ধ আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণে নিহত ৭, আহত ১৬ রাজধানীর ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুল ইসলামের স্ত্রীর মরদেহ উদ্ধার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ইশায়াত অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন কুমিল্লায় নিখোঁজ অপ্রতিমের রক্তাক্ত মরদেহ উদ্ধার
জাতীয়

এনইউবির ক্লাব ফেস্টে শিক্ষার্থীদের সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তাভাবনা

এনইউবির ক্লাব ফেস্ট ২০২৬ এ পাঁচ হাজারের বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করে।

এনইউবির ক্লাব ফেস্টে শিক্ষার্থীদের সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তাভাবনা

নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ (এনইউবি) ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে তিন দিনব্যাপী ‘ভিভো প্রেজেন্টস এনইউবি ক্লাব ফেস্ট ২০২৬’। ২ থেকে ৪ আগস্ট আয়োজিত এ উৎসবে অংশ নিয়েছেন বিশ্ববিদ্যালয়ের পাঁচ হাজারের বেশি শিক্ষার্থী।

এ আয়োজনের উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তাভাবনা, নেতৃত্বের দক্ষতা ও সহশিক্ষামূলক কার্যক্রমে অংশগ্রহণে উৎসাহিত করা। স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশ ছিল এ উৎসবের টাইটেল স্পন্সর।

এনইউবি ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি ক্লাব প্রধান আয়োজক হিসেবে কাজ করেছে, সহ-আয়োজক হিসেবে ছিল এনইউবি লিটারেচার অ্যান্ড কালচারাল ক্লাব এবং এনইউবি ডিবেট অ্যান্ড পাবলিক স্পিকিং ক্লাব। উৎসবে মোবাইল ফটোগ্রাফি কর্মশালা, ফটো ওয়াক, ফটোগ্রাফি প্রতিযোগিতা, ফটো স্টোরি চ্যালেঞ্জ ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

গেমিংপ্রেমীদের জন্য পাবজি ও ই-ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হয়। র‍্যাম্প শো, ফ্ল্যাশ মব, ইন্টারঅ্যাকটিভ গেমস ও সাংস্কৃতিক পরিবেশনায় পুরো ক্যাম্পাস মুখর হয়ে ওঠে।

উৎসবের অন্যতম আকর্ষণ ছিল ভিভো স্মার্টফোন এক্সপেরিয়েন্স জোন, যেখানে শিক্ষার্থীরা ভিভোর সর্বশেষ স্মার্টফোন ব্যবহার করে দেখার সুযোগ পান। ফটো জোনে ছবি তুলে তাৎক্ষণিক প্রিন্ট করার সুবিধাও ছিল।

এনইউবির উপাচার্য অধ্যাপক ড. মো. মিজানুর রহমান বলেন, ‘শিক্ষার্থীদের ব্যক্তিগত ও পেশাগত দক্ষতা বিকাশে সহশিক্ষামূলক কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।’

পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে তিন দিনব্যাপী এ উৎসব শেষ হয়। বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের হাতে উপহার, টি-শার্ট, সনদপত্র এবং ভিভো বাংলাদেশের পক্ষ থেকে বিশেষ সম্মাননা তুলে দেওয়া হয়। আয়োজকেরা জানান, তরুণদের সৃজনশীলতা ও প্রতিভা বিকাশে ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন