বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
আশুলিয়ায় ভয়াবহ বিস্ফোরণ: সিলিন্ডার ছড়িয়ে আতঙ্কে স্থানীয়রা টাইফুন দুজুয়ানের তাণ্ডবে বিপর্যস্ত জাপানের পূর্ব উপকূল টাইফুন দুজুয়ান: জাপানে মৃত্যু ও বন্যার সৃস্টি, ভ্রমণ অচল গাজায় ইসরায়েলি হামলায় শিশু সহ তিনজন নিহত ইসরায়েলি বাহিনীর অভিযানে ৫৩ ফিলিস্তিনি যুবক আটক আশুলিয়ায় বিস্ফোরণে ৭ প্রাণহানির পর প্রীতি গ্রুপের কারখানা বন্ধ আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণে নিহত ৭, আহত ১৬ রাজধানীর ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুল ইসলামের স্ত্রীর মরদেহ উদ্ধার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ইশায়াত অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন কুমিল্লায় নিখোঁজ অপ্রতিমের রক্তাক্ত মরদেহ উদ্ধার
জাতীয়

জুলাই স্মৃতি জাদুঘর থেকে সরানো হয়েছে গুরুত্বপূর্ণ উপাদান

জুলাই স্মৃতি জাদুঘর থেকে গুরুত্বপূর্ণ উপাদান সরানোর অভিযোগ তুলেছেন আসিফ মাহমুদ।

জুলাই স্মৃতি জাদুঘর থেকে সরানো হয়েছে গুরুত্বপূর্ণ উপাদান

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া অভিযোগ করেছেন যে, জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর থেকে অনেক গুরুত্বপূর্ণ উপাদান সরানো হয়েছে। তিনি আজ শনিবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে এই অভিযোগ করেন।

ফেসবুক স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন, "বিএনপি সরকার ক্ষমতায় আসার পর উদ্বোধনের পূর্বে জুলাই স্মৃতি জাদুঘর থেকে যা যা সরানো হয়েছে"। তিনি উল্লেখ করেন যে, বর্ডার কিলিং রুম নামে একটি সেকশনে সীমান্ত হত্যার বিভিন্ন আলামত ও রেকর্ড সংরক্ষিত ছিল, যা পুরোপুরি সরিয়ে ফেলা হয়েছে।

তিনি আরো দাবি করেন যে, ফেলানীর ভাষ্কর্য, জুলাই গণ-অভ্যুত্থানের লংমার্চ টু ঢাকা কর্মসূচির অংশ এবং মোদি বিরোধী আন্দোলনের ইতিহাস সম্বলিত সেকশনও সরানো হয়েছে। এছাড়া, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট (ডিএসএ) এর মাধ্যমে নিপীড়নের শিকার ভিক্টিমদের আলামত এবং ইতিহাসের সেকশনটি ছোট করে ফেলা হয়েছে।

আসিফ মাহমুদ বলেন, "এছাড়াও আরো ছোট ছোট অনেক এলিমেন্ট বাদ দিয়ে অনেক ক্ষেত্রে কম্প্রোমাইজ করা হয়েছে"। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে তিনি সরকারের প্রতি জাদুঘরের বিষয়টি পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন।

বিজ্ঞাপন