বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
আশুলিয়ায় ভয়াবহ বিস্ফোরণ: সিলিন্ডার ছড়িয়ে আতঙ্কে স্থানীয়রা টাইফুন দুজুয়ানের তাণ্ডবে বিপর্যস্ত জাপানের পূর্ব উপকূল টাইফুন দুজুয়ান: জাপানে মৃত্যু ও বন্যার সৃস্টি, ভ্রমণ অচল গাজায় ইসরায়েলি হামলায় শিশু সহ তিনজন নিহত ইসরায়েলি বাহিনীর অভিযানে ৫৩ ফিলিস্তিনি যুবক আটক আশুলিয়ায় বিস্ফোরণে ৭ প্রাণহানির পর প্রীতি গ্রুপের কারখানা বন্ধ আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণে নিহত ৭, আহত ১৬ রাজধানীর ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুল ইসলামের স্ত্রীর মরদেহ উদ্ধার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ইশায়াত অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন কুমিল্লায় নিখোঁজ অপ্রতিমের রক্তাক্ত মরদেহ উদ্ধার
জাতীয়

কনসার্টে পানির বোতল ছোড়ার ঘটনায় হাসানের প্রতিক্রিয়া

কনসার্টে পানির বোতল ছোড়ার ঘটনায় ক্ষুব্ধ হাসান, নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান।

কনসার্টে পানির বোতল ছোড়ার ঘটনায় হাসানের প্রতিক্রিয়া

৫ আগস্ট, রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত ‘বর্ষা বিপ্লবের গান’ কনসার্টে এক অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হন কিংবদন্তি সংগীতশিল্পী হাসান। গান পরিবেশনকালে দর্শকসারি থেকে ছোড়া একটি পানির বোতল তার মুখে এসে আঘাত করে।

এই ঘটনার পর সামাজিকমাধ্যমে প্রতিবাদের ঝড় উঠেছে। শিল্পী হাসান শুক্রবার (৭ আগস্ট) রাতে ফেসবুকে একটি পোস্টে বলেন, ‘ঘটনাটি আমার কাছে খুবই অপ্রত্যাশিত। দীর্ঘ সংগীতজীবনে এমন অভিজ্ঞতার মুখোমুখি কখনও হইনি।’

তিনি আরও জানান, ‘মঞ্চে একজন শিল্পীর দিকে বোতল ছুড়ে মারা হতে পারে—এমনটা কখনও ভাবিনি। তারপরও আমি বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখতে চাই।’

হাসান বলেন, ‘আমার একটাই অনুরোধ, ভবিষ্যতে আমার দেশের কোনো শিল্পীই যেন এমন পরিস্থিতির মুখোমুখি না হন। শিল্পীরা এ দেশের মানুষের জন্য গান করেন, বিনিময়ে তাঁরা ভালোবাসা চান।’

শিল্পীদের রাজনৈতিকভাবে বিবেচনা না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘শিল্পীরা মানুষকে ভালোবেসে গান শোনান। তাঁদের প্রাপ্য সম্মান দেওয়া এবং নিরাপত্তা নিশ্চিত করাও সবার দায়িত্ব।’

এদিকে, এই ঘটনার পর ব্যান্ডশিল্পীদের সংগঠন ‘বামবা’সহ অন্যান্য সংগীত তারকারা ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁরা দাবি করেছেন, ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হোক এবং কনসার্টে নিরাপত্তা নিশ্চিত করতে আয়োজকদের প্রতি আহ্বান জানিয়েছেন।

বিজ্ঞাপন