শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

রোমে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিলম্ব, যাত্রীদের নির্দেশনা

রোমে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি৩০৬ বিলম্বিত, যাত্রীদের জন্য সহায়তার ব্যবস্থা।

রোমে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিলম্ব, যাত্রীদের নির্দেশনা

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টরন্টো-রোম-ঢাকা রুটের ফ্লাইট বিজি৩০৬ রোমের ফিউমিচিনো (এফসিও) বিমানবন্দরে অনাকাঙ্ক্ষিত কারিগরি ত্রুটির কারণে বিলম্বিত হয়েছে।

এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের নিরাপত্তার স্বার্থে উড়োজাহাজটির কারিগরি পরীক্ষা ও ত্রুটি নিরসনের কাজ চলছে। আজ শনিবার জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ত্রুটি সম্পূর্ণভাবে নিরসন এবং প্রয়োজনীয় নিরাপত্তা পরীক্ষা শেষে বিজি৩০৬ রোম থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবে। একই উড়োজাহাজে পরিচালিত হওয়ার কারণে বিজি৩০৫ (ঢাকা-রোম-টরন্টো) ফ্লাইটের যাত্রাও বিলম্বিত হবে।

রোমে অবস্থানরত বিজি৩০৬-এর যাত্রীদের জন্য হোটেলে আবাসন, খাবারসহ প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা করা হয়েছে।

এদিকে, বিজি৩০৫-এর নতুন প্রস্থানের সময় নির্ধারণ করা হয়েছে ৮ আগস্ট ২০২৬ দুপুর ১টা। সংশ্লিষ্ট যাত্রীদের সকাল ৯টার মধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রিপোর্ট করতে অনুরোধ করা হয়েছে।

বিজি৩০৬-এর হালনাগাদ সময়সূচি যথাসময়ে জানিয়ে দেওয়া হবে। যেকোনো প্রয়োজন বা সহায়তার জন্য যাত্রীরা বিমান হটলাইন ১৩৬৩৬-এ যোগাযোগ করতে পারবেন।

অনাকাঙ্ক্ষিত এই বিলম্বের জন্য যাত্রীদের যে অসুবিধা হয়েছে, তার জন্য দুঃখ প্রকাশ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

বিজ্ঞাপন