রবিবার, ০৯ আগস্ট, ২০২৬
ব্রেকিং
জাতীয়

কৃষকের ন্যায্য দাম নিশ্চিতে সিন্ডিকেট ভাঙার উদ্যোগ

কৃষকদের ন্যায্য দাম নিশ্চিত করতে সিন্ডিকেট ভাঙার উদ্যোগ নিয়েছে সরকার।

কৃষকের ন্যায্য দাম নিশ্চিতে সিন্ডিকেট ভাঙার উদ্যোগ

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান জানিয়েছেন, সারা দেশে ব্যবসায়িক সিন্ডিকেট ভেঙে প্রান্তিক কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্য দাম নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হচ্ছে।

আজ শনিবার সকালে ঝিনাইদহের শৈলকূপা হাটে পাট ও পেঁয়াজের বাজার পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, কৃষকদের কাছ থেকে পণ্য কেনার সময় ব্যবসায়ীরা ওজনে অতিরিক্ত পণ্য নিচ্ছেন। ৪০ কেজির এক মণ পণ্যের বিপরীতে ৪ থেকে ৫ কেজি পর্যন্ত বেশি নেওয়া হচ্ছে, যা কৃষকদের জন্য ক্ষতিকর।

মন্ত্রী আরও জানান, কৃষকদের অভিযোগের ভিত্তিতে প্রশাসনকে ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অতিরিক্ত পণ্য নেওয়ার ঘটনায় জরিমানা ও কারাদণ্ড দেওয়া হয়েছে।

তিনি অভিযোগ করেন, ব্যবসায়ীরা সিন্ডিকেট করে পাট ও পেঁয়াজ কেনা বন্ধ করে দিয়েছেন। মন্ত্রী ব্যবসায়ীদের সাত দিনের সময় দিয়েছেন, এর মধ্যে তারা কার্যক্রম সংশোধন না করলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এসময় মজুতদারদের সতর্ক করে বলেন, মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। তাই মজুত করার আগে বিষয়টি ভালোভাবে চিন্তা করতে হবে।

বিজ্ঞাপন