বিএনপিতে কিছু অশিক্ষিত সদস্য রয়েছে, যারা বাজেট নির্ধারণের প্রকৃত অর্থ বুঝতে পারছে না। এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া রোববার (৩১ মে) দুপুরে কালশীর বাউনিয়া বস্তিবাসীর মাঝে খাবার বিতরণ করতে গিয়ে এ মন্তব্য করেন।
তিনি বলেন, বিএনপির উচিত তাদের সদস্যদের প্রশিক্ষণের ব্যবস্থা করা। আসিফ মাহমুদ জানান, স্থানীয় সরকার নির্বাচনে সুযোগ পেলে বস্তিবাসীদের পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণ করা হবে।
বস্তি উচ্ছেদের পূর্ব নোটিশ না দেওয়ার অভিযোগ তুলে তিনি বলেন, সরকারি জমি সরকার বুঝে নেবে, কিন্তু পুনর্বাসনের সুযোগ থাকতে হবে। আবাসন প্রকল্প তৈরি হলে তালিকা ধরে তাদের সুযোগ দিতে হবে।
আসিফ মাহমুদ বলেন, "আওয়ামী লীগের আমল থেকেই উচ্ছেদের আগে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে। উচ্ছেদ করতে আসার পর ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এর ৫ দিন পর আগুন লাগলো। এটি কোনোভাবেই স্বাভাবিক ঘটনা মনে করি না।"
তিনি সম্প্রতি কালশী বস্তিতে লাগা অগ্নিকাণ্ডের সুষ্ঠু তদন্তের দাবি জানান।